• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ এএম


‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ডের সাবেক তারকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১১:০২ এএম

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ইংল্যান্ডে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ম্যাচটি নিয়ে নিজেদের মতামত দিচ্ছেন সাবেক ফুটবলার ও বিশ্লেষকেরা। তবে সবার চেয়ে বেশি আত্মবিশ্বাসী দেখা গেছে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোলকে।বুধবার আটলান্টায় অনুষ্ঠিত নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মাইকা রিচার্ডসের সঙ্গে আলোচনায় অংশ নেন কোল। অনুষ্ঠানে উঠে আসে ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির প্রথম ম্যাচের প্রসঙ্গ।

২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলা জো কোল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, একদম নিশ্চিতভাবে।’কোলের এমন মন্তব্যের পরপরই উপস্থিত অন্যরা তাকে থামানোর চেষ্টা করেন। তাদের আশঙ্কা ছিল, এমন মন্তব্যের পর যদি মেসি দুর্দান্ত পারফরম্যান্স করে বসেন, তাহলে সেটি ইংল্যান্ডের জন্যই অস্বস্তিকর হতে পারে। তারা কোলকে বলেন, ‘এভাবে বলো না। পরে দেখা যাবে।

আমি এখনই বলে দিচ্ছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যাব।’অন্যদিকে মাইকা রিচার্ডস মনে করেন, আর্জেন্টিনাকে হারানো মোটেও সহজ হবে না। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের খেলোয়াড়রা অত্যন্ত ধূর্ত এবং জয়ী মানসিকতার।তবে থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড দলের শক্তির দিকও তুলে ধরেন তিনি। রিচার্ডস বলেন, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরাই জিতব। আমি এটা হাড়ে হাড়ে অনুভব করছি।’মজার বিষয় হলো, মেসিকে নিয়ে জো কোলের এমন কঠোর মন্তব্য অনেককেই অবাক করেছে। কারণ অতীতে তিনি একাধিকবার প্রকাশ্যে মেসির প্রশংসা করেছেন।

এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও আর্জেন্টাইন মহাতারকাকে এগিয়ে রেখেছিলেন তিনি।বিশ্বকাপ শুরুর আগে কোল বলেছিলেন, ‘আমার মনে হয়, রোনালদো হয়তো রাতে বালিশে মাথা রেখে ভাবেন, ইশ, আমি যদি মেসির মতো ভালো হতে পারতাম। মেসি ঠিক আছে। সবকিছু জেতা একমাত্র সেই। হ্যাঁ, একমাত্র সেই শান্তিতে ঘুমায়।’আগামী ১৬ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের আগে দুই দলের সমর্থক ও সাবেক খেলোয়াড়দের কথার লড়াই যে আরও জমে উঠবে, তা বলাই যায়।

/বিএসএস