• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ এএম


‘সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতা’রণা করেছে’—অভিযোগ জামায়াত আমিরের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১১:২১ পিএম

সরকার জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তোলে, তারা প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের প্রতি সম্মান হারাবে। তিনি বলেন, “আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা তাদের নিন্দা জানাই।”

এ সময় তিনি জনগণের অধিকার আদায়ের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তাদের ভাষ্য, দেশে নতুন করে রক্তপাত এড়াতে গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

/এসএন