• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ এএম


বিশ্বকাপের ব্যস্ততার মাঝেই ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা জানিয়ে আবেগঘন পোস্ট দিয়ে পাশে থাকার কথা জানালেন মেসি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুলাই ২০২৬ ১:১২ পিএম

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্ব পালন করতে ভোলেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতিও প্রকাশ করেছেন সহমর্মিতা।

গত ২৬ জুন অল্প সময়ের ব্যবধানে ভেনিজুয়েলায় আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং মাত্র ৪০ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৫। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে মেসি বলেন, ‘ভেনিজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।’

নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের কথাও তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের জীবনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।’

বার্তার শেষে ভেনিজুয়েলার মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘এখান থেকে ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’

এদিকে শুধু মেসিই নন, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও ভেনিজুয়েলার এক ক্ষতিগ্রস্ত শিশুর পাশে দাঁড়িয়েছেন। ভয়াবহ ভূমিকম্পে সবকিছু হারানো সেই শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়ে এক ভিডিওবার্তায় রোনালদো বলেন, ‘আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো।’

/এএসএফ