বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত ১৮ দলের, বিদায় নিয়েছে ৮ দল
৪৮ দলের বিশ্বকাপের নতুন সংস্করণে জমে উঠেছে রাউন্ড অব ৩২-এর লড়াই। গ্রুপ পর্বের খেলা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে নকআট পর্বের সমীকরণ। ইতোমধ্যে ১২টি গ্রুপের মধ্যে কয়েকটির খেলা শেষ হয়েছে এবং বেশ কয়েকটি দল নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২-এ নিজেদের জায়গা।
এখন পর্যন্ত বিভিন্ন গ্রুপ থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে—
– গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
– গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
– গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
– গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
– গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর
– গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
– গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
– গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
– গ্রুপ ‘কে’: কলম্বিয়া
অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আটটি দলকে। এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দলগুলো হলো— তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।
বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে। পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
সূচি অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো।
নকআউট পর্বের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিঙ্গেল এলিমিনেশন পদ্ধতিতে। অর্থাৎ, একটি ম্যাচে হারলেই শেষ হবে সংশ্লিষ্ট দলের বিশ্বকাপ যাত্রা। ফলে শিরোপার লড়াইয়ে প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার সমীকরণে।
/এএসএফ