১. মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা-লুট: ছয় আসামি কারাগারে
২. রাড্ডা সেন্টারে ভাঙচুর-লুটপাটের মামলায় ছয়জন কারাগারে
৩. মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা: ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ
৪. রাড্ডা ক্লিনিকে মধ্যরাতে হামলা-ভাঙচুর, ছয় আসামি কারাগারে
৫. রাড্ডা সেন্টারে লুটপাট: ছয় আসামির জামিন শুনানি সোমবার
রাজধানীর মিরপুর-১-এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহআলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২) এবং মো. শাকিল (২০)।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিদের পক্ষে করা জামিন আবেদনের ওপর শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) একই মামলার আরও চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১২টার দিকে শাহআলী থানা এলাকার রাড্ডা সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি প্রবেশ করে। তারা সেখানে থাকা দুই নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে।
এরপর ভেকু এনে ক্লিনিকের পাঁচটি কক্ষ, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র গুঁড়িয়ে দেওয়া হয়।
হামলাকারীরা আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, ফ্রিজ, এসি, ওষুধসহ আনুমানিক ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভবন ভাঙচুর ও লুটপাট মিলিয়ে মোট প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় সেখানে একটি সমবায় সমিতির ব্যানার টাঙিয়ে দিয়ে যায় বলেও মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
/এসএন