দেশের কয়েকটি অঞ্চলে শুক্রবার সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি করা কালবৈশাখী সংক্রান্ত সতর্কবার্তায় সংস্থাটি জানায়, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ-এর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।