কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা ও তার পরিবারের প্রতি বিশেষ সম্মান দেখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনাল উপভোগের জন্য ভোজিনহার পরিবারের সদস্যদের ভিআইপি টিকিট উপহার দেওয়ার পাশাপাশি কেপ ভার্দে থেকে তাদের যাতায়াতের ব্যবস্থাও করে দেন তিনি।গোল ডট কম–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুরো বিষয়টি ফাইনালের আগে গোপন রাখা হয়েছিল।
শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে ভোজিনহার পরিবারের এক সদস্য বিষয়টি প্রকাশ্যে এনে মেসিকে ধন্যবাদ জানান। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩–২ গোলের নাটকীয় জয়ে ভোজিনহার পারফরম্যান্স ছিল দারুণ।
একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি আর্জেন্টিনার আক্রমণভাগকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিলেন। ম্যাচ শেষে তার নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন মেসি।সেই স্মৃতিচারণ করে পরে ভোজিনহা জানান, ম্যাচ শেষে তিনি মেসির কাছে গেলে আর্জেন্টাইন অধিনায়ক তাকে জড়িয়ে ধরে বলেন, ‘তুমি খুব ভালো খেলেছ। তোমার দেশ তোমাকে নিয়ে গর্ব করবে।’
/বিএসএস