• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ এএম


বিশ্বকাপ ট্রফি হাতে লামিন ইয়ামালের ছোট ভাই কেইন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ১:৫৩ পিএম

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দঘন মুহূর্তে সবার নজর কাড়লেন লামিন ইয়ামালের ছোট ভাই কেইন। উদযাপনের একপর্যায়ে বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যায় ছোট্ট কেইনকে।মাঠজুড়ে যখন স্পেনের খেলোয়াড়রা শিরোপা জয়ের উল্লাসে মেতে ছিলেন, তখন পরিবারের সদস্যদের উপস্থিতিও ছিল বিশেষ আকর্ষণ।

তাদের মধ্যেই ট্রফি হাতে কেইনের হাসিমাখা মুখ ও উচ্ছ্বাসের মুহূর্ত দর্শকদের মন জয় করে নেয়।সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে ছোট্ট কেইনের ট্রফি হাতে থাকা ছবি ও ভিডিও। অনেকেই এই দৃশ্যকে বিশ্বকাপ উদযাপনের অন্যতম হৃদয়ছোঁয়া মুহূর্ত হিসেবে উল্লেখ করছেন।

/বিএসএস