২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে স্পেন ও আর্জেন্টিনার সর্বশেষ মুখোমুখি লড়াইয়ের স্মৃতি। দুই দলের শেষ সাক্ষাতে আর্জেন্টিনাকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল স্পেন।২০১৮ সালের ২৭ মার্চ স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। ম্যাচে স্পেনের হয়ে হ্যাটট্রিক করেন ইসকো।
এছাড়া দিয়েগো কস্তা, থিয়াগো আলকান্তারা এবং ইয়াগো আসপাস একটি করে গোল করেন।অন্যদিকে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। সেই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি দলের অধিনায়ক লিওনেল মেসি, যা আর্জেন্টিনার পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছিল বলে মনে করেন ফুটবল বিশ্লেষকেরা।৬-১ গোলের সেই পরাজয় আর্জেন্টিনার জন্য অন্যতম বড় হার হিসেবে বিবেচিত হয়।
তবে এরপর সময়ের সঙ্গে দলটি ঘুরে দাঁড়ায় এবং আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্ত অবস্থান পুনরুদ্ধার করে।বিশ্বকাপের ফাইনালে আবারও মুখোমুখি হওয়ায় আট বছর আগের সেই ম্যাচের স্মৃতি নতুন করে আলোচনায় এসেছে। যদিও প্রীতি ম্যাচের ফল ফাইনালে কোনো প্রভাব ফেলে না, তবুও অতীতের সেই বড় জয় স্পেন সমর্থকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, আর আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা এবার প্রতিশোধের।
/বিএসএস