আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন প্রতিবারই তাদের নতুন করে বিস্মিত করে।স্কালোনি বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়। পৃথিবীর অন্য প্রান্তে থেকেও তারা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে, তা সত্যিই অসাধারণ।”
তিনি আরও বলেন, বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সক্রিয়তা এবং আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসা পুরো দলকে অনুপ্রাণিত করে।স্কালোনির মতে, ফুটবল মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনে, আর বাংলাদেশ তার অন্যতম বড় উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশি সমর্থকদের এই ভালোবাসা আর্জেন্টিনা দলের পাশে থাকবে।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস
/ বিএসএস