স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল নিজের প্রথম ফিফা বিশ্বকাপ খেলেই পৌঁছে গেলেন ফাইনালের মঞ্চে। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে ইতিহাস গড়ার পথে রয়েছেন এই প্রতিভাবান ফুটবলার।বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন।
পুরো টুর্নামেন্টজুড়েই ইয়ামাল স্পেনের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।বার্সেলোনার এই তরুণ তারকা এরই মধ্যে ইউরো জয়, ব্যালন ডি’অর দৌড়ে আলোচনায় আসা এবং এখন বিশ্বকাপের ফাইনালে ওঠার কীর্তি গড়ে নিজের অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়েছেন।এখন স্পেন অপেক্ষা করছে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিজয়ী দলের। ফাইনালে জিততে পারলে নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়বেন লামিনে ইয়ামাল।
/বিএসএস