• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম


প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১১:০৬ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়েছেন ব্রুনো ফার্নান্দেস। এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড এখন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়কের দখলে।রোববার মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন–এর বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করে ইতিহাসের পাতায় নাম লেখান ফার্নান্দেস।

অ্যামেক্স স্টেডিয়ামে ম্যাচের ৩৩তম মিনিটে তার নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন প্যাট্রিক ডরগু। আর সেই অ্যাসিস্টের মাধ্যমেই মৌসুমে তার অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ২১-এ।

এর মাধ্যমে এক মৌসুমে ২০ অ্যাসিস্টের যৌথ রেকর্ড গড়া থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনা–কে ছাড়িয়ে যান পর্তুগিজ এই মিডফিল্ডার।ডরগুর গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান এমবেমো। এরপর ৪৮তম মিনিটে নিজেও গোল করে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন ফার্নান্দেস। চলতি মৌসুমে এটি তার নবম গোল।কোচ মাইকেল ক্যারিক–এর অধীনে দুর্দান্ত মৌসুম কাটিয়েছে ইউনাইটেড।

লিগে তৃতীয় স্থানে থেকে শেষ করায় আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ–এ খেলার টিকিটও নিশ্চিত করেছে দলটি। পুরো মৌসুমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফার্নান্দেস।এরই মধ্যে প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড়ের মনোনয়নও পেয়েছেন এই তারকা মিডফিল্ডার।

/বিএসএস