• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম


নেইমার রেফারির তর্ক, বিশ্বকাপের পথে ঝুঁকি

দি পালস বিডি নিউজ ডেস্ক
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৩:০৬ পিএম

টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

শুক্রবার মালে-এর ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে বাজিমাত করে বাংলাদেশের যুবারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। দুই প্রান্ত ব্যবহার করে একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাওয়া যায়নি। সপ্তম মিনিটে রোনান সুলিভান-এর নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক।

১৩তম মিনিটে রোনানের দারুণ ক্রস থেকে মিঠু চৌধুরী-র হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধের ইনজুরি সময়ে রোনানের সাইড ভলিও পোস্টের বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের গতি বাড়ালেও গোলের দেখা মেলেনি। বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন ভারতের কয়েকটি দূরপাল্লার প্রচেষ্টা আত্মবিশ্বাসের সঙ্গে রুখে দেন।

৬৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ডেকলান সুলিভান। ম্যাচের শেষ দিকে ভারতের একটি শট উপরের জালে আঘাত হানে। আরেকটি সুযোগও নষ্ট করে তারা। ফলে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ।

সব বয়সভিত্তিক ক্যাটাগরি মিলিয়ে এবার চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ এবং ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ফাইনালে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক ফাইনালে ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ দলের কোচ মার্ক কক্স ফাইনালের একাদশে একটি পরিবর্তন আনেন। সানি দাসের জায়গায় শুরুর একাদশে সুযোগ পান আব্দুল রিয়াদ ফাহিম।