উরুর ইনজুরির কারণে আগামী ১০ মে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবার রিয়াল বেতিসর বিপক্ষে লা লিগার ম্যাচে ১–১ গোলে ড্র করার সময় চোট পান ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে। ম্যাচ শেষে স্ক্যান রিপোর্টে তার বাম পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে ইনজুরি ধরা পড়ে।
লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। কাতালান জায়ান্টদের মুখোমুখি হওয়ার আগে রোববার এস্পানেয়লর বিপক্ষে খেলবে লস ব্ল্যাঙ্কোসরা।
প্রথমে এমবাপ্পের চোটকে পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যা বলা হলেও পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হয় যে তিনি সত্যিই ইনজুরিতে পড়েছেন। তার অনুপস্থিতিতে মাদ্রিদ যদি এস্পানেয়লের বিপক্ষে পয়েন্ট হারায় এবং বার্সেলোনা ওসাসুনাকে হারায়, তবে কোচ হান্সি ফ্লিকর দল টানা দ্বিতীয় মৌসুমের জন্য চ্যাম্পিয়ন হয়ে যাবে।
এদিকে চলতি মৌসুমে একাধিকবার চোটে পড়ায় এমবাপ্পেকে নিয়ে ফ্রান্সেও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে তার ফিটনেস বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড আগে হাঁটুর চোটে দুই মাস মাঠের বাইরে ছিলেন—যা তার ক্যারিয়ারের দীর্ঘতম অনুপস্থিতি। সেই সময় তিনি হতাশা, রাগ ও উদ্বেগের কথা স্বীকার করেছিলেন।