ক্লাব রাজনীতিমুক্ত রাখতে দৃঢ় বার্তা ক্রীড়া প্রতিমন্ত্রীর,
দেশের ক্রীড়া ক্লাবগুলোকে রাজনীতিকরণ ও দলীয় প্রভাবমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আবাহনী লিমিটেড পরিদর্শনে গিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে ক্লাবের ক্রীড়া কার্যক্রম পুরোদমে চালু করতে দীর্ঘ আলোচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশের ফুটবলের ঐতিহ্যে আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব মেরুদণ্ডের মতো ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে ক্লাবগুলো রাজনীতির বাইরে থেকে স্বাধীনভাবে পরিচালিত হবে এবং রাজনৈতিক কারণে ফুটবলের ঐতিহ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অতীতের ভুল নিয়ে না পড়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা চাই ভবিষ্যতে আর কোনো ভুল না হোক এবং আবাহনী ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হোক।”
খেলোয়াড়দের কল্যাণের বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ক্লাব শক্তিশালী থাকলেই খেলোয়াড়রা উপকৃত হবে; ক্লাব দুর্বল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে খেলোয়াড়রাই।
তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারে আগামী ২ মে থেকে দেশের ৬৪ জেলায় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরুর ঘোষণা দেন তিনি। পাশাপাশি ক্লাবগুলোর আর্থিক সংকট দূর করতে করপোরেট সহায়তা এবং নিজস্ব সম্পদ ব্যবহারের পরিকল্পনার কথাও জানান।
পরিদর্শনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালসহ আবাহনী ও মোহামেডানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আবাহনীর ফুটবলাররা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করেন এবং তাকে সম্মানসূচক জার্সি উপহার দেওয়া