• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম


রেকর্ডের ম্যাচে আবারও শীর্ষে আর্সেনাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১০:৫৭ এএম

এজের দারুণ এক গোলের সুবাদে নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল গানার্সরা। শেষ পর্যন্ত একমাত্র গোলটি আসে এজের পা থেকে, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
এই জয়ের ফলে ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল আবারও শীর্ষস্থান দখল করল। গত দুই ম্যাচে হারের পর কিছুটা চাপে ছিল দলটি। গত ৭২ ঘণ্টা শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে এখন আর্সেনাল এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্টে এগিয়ে।
পরবর্তী ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে জয় পেলে তাদের ব্যবধান ৬ পয়েন্টে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে এভারটনের বিপক্ষে।
এছাড়া এই ম্যাচে কর্নার থেকে করা আর্সেনালের গোলটি ছিল মৌসুমে তাদের ১৭তম, যা নতুন প্রিমিয়ার লিগ রেকর্ড। গত তিন মৌসুমে বক্সের বাইরে থেকে এজের মতো ১০টি গোল আর কেউ করতে পারেনি।
তবে জয়ের মধ্যেও দুশ্চিন্তা আছে আর্সেনাল শিবিরে। চোট পেয়েছেন হ্যাভার্টজ ও এজে, ফলে বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।