• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম


যে কারনে বাতিল হলো ইয়ামালের করা গোল!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৬:৫৫ এএম

ম্যাচে তখনে ইতিমধ্যেই স্পেন ২-০ গোলে  এগিয়ে। ফ্রান্স তখন মরিয়া গোল পেতে। ফলে ফ্রান্স ডিফেন্স প্রায় শূণ্য রেখে বল নিয়ে তীব্র আক্রমনে যায়। কিন্তু স্পেনের ডিফেন্ডাররা আক্রমন ঠেকিয়ে বলকে সামনে বাড়ায়। প্রতি আক্রমণে মাঝমাঠ থেকে আসা বল ফাঁকায় পেয়ে গিয়েছিলেন ইয়ামাল। এক ডিফেন্ডারকে কাটিয়ে বলটা কিক করে জড়িয়ে দেন জালে। গোল হবার কথা! কিন্তু, এ পর্যায়ে তার ভাগ্য একটু খারাপই বলতে হবে। ছিলেন অফসাইড পজিশনে। রেফারি বাঁশি দিয়ে গোলটা বাতিল করে দেন অফসাইডে!