৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করল ১৩ বছরের মুসাইবমাত্র ৭৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে বিস্ময় সৃষ্টি করেছে ১৩ বছর বয়সী মুসাইব। অল্প সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার এই অসাধারণ কৃতিত্বে তার পরিবার, শিক্ষক ও স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।১৩ বছর বয়সে মুসাইবের এমন সাফল্যকে ব্যতিক্রমী অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে সে মাত্র ৭৩ দিনে কোরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে।মুসাইবের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে। তার পরিবারও এই অর্জনে আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে মুসাইবের এমন কৃতিত্ব অন্য শিক্ষার্থীদের কোরআন হিফজে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
/বিএসএস