• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ এএম


বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, মক্কার কোরআন প্রতিযোগিতায় প্রথম নুরুদ্দিন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ আগস্ট ২০২৬ ১২:৩১ পিএম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম কুড়িয়েছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন আরেক বাংলাদেশি প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

/এএসএফ