• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ এএম


আফ্রিকায় একসাথে কালেমা পড়ে মু/সলিম হলো পুরো একটি গ্রাম!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৯:৪৪ পিএম

আফ্রিকার দেশ মালাউইয়ের একটি প্রত্যন্ত গ্রামের প্রধানসহ সব বাসিন্দা একসঙ্গে পবিত্র কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।প্রাপ্ত তথ্যানুযায়ী, স্থানীয় মুসলিমদের সততা, মানবিকতা এবং নৈতিক জীবনযাপন দেখে গ্রামের প্রধান ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন।

পরে তিনি বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। আলোচনার পর গ্রামের প্রধানসহ সব বাসিন্দা স্বেচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে দাবি করা হচ্ছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একসঙ্গে কালেমা পাঠের দৃশ্য দেখা যায়, যা বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। তবে ভিডিওটির সময়, স্থান ও ঘটনার স্বাধীন যাচাই সম্পর্কে উল্লিখিত তথ্যে কোনো অতিরিক্ত নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

/বিএসএস