• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম


ভালোবাসার মানুষ সফল হলে বদলে যায় সমীকরণ?

আপডেট টাইম: ২৯ মার্চ ২০২৬ ৪:২১ পিএম

ডিজিটাল ডেস্ক

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হলেও, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

ফেসবুক পোস্টে তমা লেখেন, একজন নারী যখন কাউকে ভালোবাসে, তখন সে তার প্রিয় মানুষটির প্রতিকূল সময়েও পাশে থাকে, সাহস জোগায় এবং সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। ইকরাকে উদ্দেশ করে এক খোলাচিঠিতে তিনি সম্পর্ক, ভালোবাসা এবং মানসিক যন্ত্রণার প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি আরও লেখেন, অনেক সময় দেখা যায় জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পর সম্পর্কের সমীকরণ বদলে যায়। ভালোবাসার মানুষ অবহেলা, মানসিক কষ্ট বা পরিবর্তিত আচরণের মাধ্যমে সঙ্গীকে আঘাত করতে পারে—এমন বাস্তবতার কথাও তিনি উল্লেখ করেন।

তার বক্তব্যে উঠে আসে, একজন নারী অনেক কিছু সহ্য করতে পারলেও প্রিয় মানুষের আচরণে বড় পরিবর্তন মানতে না পারলে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন।

স্ট্যাটাসের শেষ অংশে তমা বলেন, মানুষ চলে গেলে জীবন থেমে থাকে না; তবে সে যে মানসিক যন্ত্রণা বহন করছিল, হয়তো তার থেকে মুক্তির পথ খুঁজেছে।

এ ঘটনায় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন সহকর্মীরা।