• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম


নারী এমপিদের জন্য প্রশিক্ষণ দেবে জামায়াতে ইসলামী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ৬:১২ পিএম

সংসদীয় কার্যক্রমে আরও দক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এমপিদের প্রস্তুত করতে এক বা দুই দিনের একটি কর্মশালা আয়োজন করা হবে।

এই প্রশিক্ষণে সংসদের কার্যপ্রণালি, বিল উত্থাপন ও পাসের প্রক্রিয়া, বাজেট আলোচনা এবং সংসদে কার্যকরভাবে অংশ নেওয়ার কৌশল তুলে ধরা হবে।

বুধবার (২৯ এপ্রিল) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, নারী সদস্যদের শপথ গ্রহণের পরই এ প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, দলের নারী সংসদ সদস্যরা নতুন হলেও তাদের মধ্যে অনেকেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত এবং যোগ্যতা সম্পন্ন। তারপরও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।