• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম


নেত্রকোণার জামায়াত এমপির গাড়ি ভাঙচুর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৩৪ পিএম

নেত্রকোণা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা এ সময় গাড়িতে উপস্থিত ছিলেন না।
শুক্রবার সন্ধ্যা প্রায় সোয়া ৬টার দিকে পূর্বধলা উপজেলা সদর এলাকার গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, সংসদ সদস্যের ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি তেল নিতে ফিলিং স্টেশনে গেলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে গাড়িটির কাচ ভেঙে যায়।
ঘটনার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।
এদিকে ঘটনার পর সংসদ সদস্য সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।