হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও কুমিল্লার প্রবীণ আলেম শায়খুল হাদিস মাওলানা শাহ নুরুল হক ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ১০৫ বছর।পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ১০ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র, মুরিদ ও গুণগ্রাহী রেখে গেছেন।বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লার সুয়াগঞ্জ কলেজ ও হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে তাঁর পৈতৃক নিবাস দাতামা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
/বিএসএস