• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পিএম


যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার দায় হাসিনার, বললেন জামায়াত আমির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ৮:৫০ পিএম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমিরযুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি ‘শেইম…’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াতের আমির।পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থান করেও তাঁর অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর উসকানিতে লেলিয়ে দেওয়া ব্যক্তিরা যে অপকর্ম করেছেন, তার দায় শেখ হাসিনার বলে মন্তব্য করেন তিনি।জামায়াত আমির আরও লেখেন, এ ঘটনায় সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তাঁর ভাষ্য, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের আচরণের প্রমাণ বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন।ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগের ঘটনায় সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

/বিএসএস