• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম


স্ত্রীর মৃ’ত্যুর মাম’লায় কা’রাবাসের পর শুটিংয়ে ফিরলেন জাহের আলভী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ৭:২৭ পিএম

দীর্ঘ সাত মাস বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টের মাধ্যমে নতুন কাজ শুরুর খবর জানিয়েছেন তিনি। সামির রহমান রাব্বির পরিচালনায় এবং মাহমুদ হাসান রানার প্রযোজনায় নতুন এই কাজ করছেন অভিনেতা। তবে কাজটির নাম, গল্প কিংবা প্রচারের সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে আলভী লেখেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’

এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে…।’ পরবর্তী সময়ে সাত মাস বিরতির পর আবারও কাজে ফেরার বিষয়টি জানান এই অভিনেতা।

আলভীর নতুন কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি। এর প্রযোজনায় রয়েছেন মাহমুদ হাসান রানা। তবে নতুন কাজের নাম, গল্পের বিষয়বস্তু কিংবা কবে নাগাদ এটি প্রচারিত হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি অভিনেতা।

স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার কারণে অভিনয় থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হয় জাহের আলভীকে। তাঁর স্ত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়েছিল।

গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আলভী। তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাঁকে আবারও কারাগারে পাঠানো হয়। এরপর ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এই অভিনেতা।

দীর্ঘ বিরতির পর নতুন করে অভিনয়ে ফেরার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আলভী। তাঁর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অভিনয়জীবনের পরবর্তী অধ্যায় কেমন হতে যাচ্ছে, তা নিয়ে ভক্ত ও দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

/এসএন