• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ এএম


ঢাকার দক্ষিণ থেকে উত্তরে ভোটার এলাকা বদল আসিফ মাহমুদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এতদিন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার আফতাবনগরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে আবেদন করেন আসিফ মাহমুদ। তার আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করা হয়। এসব প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করে।

নির্বাচন কমিশনের অনুমোদনের পর আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে। অর্থাৎ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার পরিবর্তে বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আফতাবনগর এলাকায় তার ভোটার নিবন্ধন রয়েছে।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে দক্ষিণে ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

/এসএন