সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)কে ‘সেইফ এক্সিট’ দেওয়া হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (২৪ জুলাই) এনসিপির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। একইসঙ্গে তিনি সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চুপ্পু ইস্যুতে বিএনপি ‘গাদাসুলভ আচরণ’ করেছে। তার দাবি, সাহাবুদ্দিনকে আরও আগেই পদত্যাগে বাধ্য করা উচিত ছিল।তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাই তাকে কোনো ধরনের ‘সেইফ এক্সিট’ না দিয়ে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
/বিএসএস