• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম


মহানবী (সা.)-কে নিয়ে ক/টূক্তির অ/ভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক ব/হি/ষ্কার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪৭ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সৈকত হালদার। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ক্লাস রোল ১১৮৬। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।একটি অফিস আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈকত হালদারকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।এ ঘটনায় অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তের মাধ্যমে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে সংশ্লিষ্ট আদেশ থেকে জানা গেছে।

/বিএসএস