• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম


রাত ১১টা ৩৬ মিনিটে কেঁপে উঠল ঢাকা, ভূমিকম্প অনুভূত দেশজুড়ে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুন ২০২৬ ১২:০৮ এএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্পের কম্পন টের পান দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভূমিকম্পের কম্পন শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী ভারত, ভুটান ও চীনেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।

রাতের এ ভূমিকম্পে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।