প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল ২৫ মে থেকে এ সুবিধা কার্যকর হবে।আজ রবিবার রেলপথ মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হতে হবে। আর শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এ সুবিধা পাবেন।
এছাড়া আন্তনগর ট্রেনের সুলভ/শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এ শ্রেণি নেই, সেসব ট্রেনে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে বলে জানানো হয়েছে।অন্যদিকে, স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের ইউনিফায়েড পরিচয়পত্র চালুর পর টিকিটের মূল্যে ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
/বিএসএস