ছবি: সংগৃহীত
রামিসা হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এই ঘটনায় জড়িত অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি বলেছেন, এমন বিচার হওয়া উচিত যাতে অপরাধীদের ‘রুহ কেঁপে ওঠে’।
সম্প্রতি আলোচিত এই হত্যাকাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রামিসা হত্যার ঘটনায় দায়ীদের এমন শাস্তি হওয়া দরকার, যা ভবিষ্যতে অন্যদের জন্যও সতর্কবার্তা হয়ে দাঁড়াবে। অপরাধীদের প্রতি কোনো ধরনের ছাড় না দেওয়ার আহ্বানও জানান তিনি।
রামিসা হত্যাকাণ্ডের পর থেকেই সামাজিক মাধ্যমে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন অনেকে। বিশেষ করে নারী ও শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।