আগামী ১৬ মে শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে তার সফরের চূড়ান্ত কর্মসূচি প্রকাশ করা হয়েছে।সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৯টার দিকে তার রাজধানীতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।
/বিএসএস