জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৪টা ১৮ মিনিটের দিকে তিনি তার বক্তব্য শুরু করেন।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি তারেক রহমানের প্রথম ভাষণ। এই ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস তৈরি করেছেন তিনি।
এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের প্রথম সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে তিনি বক্তব্য রেখেছিলেন।
এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এর ধারাবাহিকতায় এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দিলেন তারেক রহমান।
/এসএন