• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩২ এএম


মুক্তিপণ না পেয়ে অটোরিকশাচালককে হ/ত্যা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ মে ২০২৬ ৭:২৬ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর রাজিব হোসেন (অটোচালক) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজিব দক্ষিণ ইউনিয়নের ফজু মোল্লা স্টেশন এলাকার অটোরিকশা চালক মোস্তফার ছেলে।
নিহতের পরিবার জানায়, শুক্রবার রাত ৮টার পর থেকে রাজিব নিখোঁজ ছিলেন। পরে একটি অচেনা নম্বর থেকে ফোন করে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে।
শনিবার দুপুরে ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে রাজিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন জানান, নিখোঁজ হওয়ার পর রাজিবের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছিল, তবে তখন তাকে পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

/বিএসএস