• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম


প্রশাসনে ব্যাপক রদবদল: একাধিক মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে অতিরিক্ত সচিবরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ৩:৫৩ পিএম
 অনলাইন ডেস্ক

সরকারি প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় নতুন অতিরিক্ত সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং একাধিক প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান ও মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক হয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পেয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদ। তাকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে—
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাই (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত)।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম (খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত)।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত)।
সরকারের এই রদবদলে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নিয়ন্ত্রক সংস্থায় নতুন নেতৃত্ব যুক্ত হলো।