ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ হারুনের পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো একটি অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দেওয়া হচ্ছে।বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় পরিবার দুটির জন্য এসব বাড়ি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।বিজ্ঞপ্তিতে বলা হয়, অসহায় পরিবার দুটির দুরবস্থার কথা বিবেচনায় নিয়ে তাদের জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর মধ্যে একটি বাড়ি দেওয়া হচ্ছে পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারকে। অন্য বাড়িটি দেওয়া হচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো একটি পরিবারকে।আগামী রোববার আনুষ্ঠানিকভাবে বাড়ি দুটির চাবি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি ভুক্তভোগী দুই পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন।
/বিএসএস