জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিস্টদের’ বাংলাদেশে পুশইন করা হলে তাদের বিচার করতে প্রস্তুত রয়েছে দলটি। তবে ভারত থেকে সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশইন এনসিপি মেনে নেবে না বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পঞ্চগড়ে গণসংযোগ শেষে গোল চত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা চাঁদাবাজি করছেন, তাদের মনে রাখতে হবে—আওয়ামী লীগ যে পথে গেছে, তাদেরও সেই পথে যেতে হবে। তিনি বলেন, সংস্কার ছাড়া আগামী নির্বাচন মেনে নেবে না এনসিপি।হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, শিক্ষার্থীরা আবেগ নিয়ে মাঠে নেমেছিল বলেই আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছে। একইভাবে আবেগ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাবান্ধা পোর্ট দিয়ে প্রতিদিন অবৈধভাবে কার্যক্রম চলছে। এটি আর হতে দেওয়া যাবে না।আগামী নির্বাচনে টাকার কাছে অন্ধ হয়ে নিজেকে বিক্রি না করার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, টাকার বিনিময়ে নিজের ভবিষ্যৎ বিক্রি করলে পাঁচ বছরের দুর্ভোগ ডেকে আনতে হবে।
/বিএসএস