• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ এএম


কেন হাসিনার ফ্লাইট মিস করেছিলেন সালমান এফ রহমান?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৮:৫৭ পিএম

হাসিনার সঙ্গে দেশ ছাড়ার কথা ছিল সালমানের, শেষ মুহূর্তে মিস করেন ফ্লাইট২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে যাওয়ার কথা ছিল তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। তবে শেষ মুহূর্তে তিনি সেই ফ্লাইট ধরতে পারেননি বলে একাধিক সূত্রের বরাতে জানা গেছে।সূত্রগুলোর দাবি, সেদিন সকালে গণভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানা বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকেও সঙ্গে নেওয়ার পরিকল্পনা ছিল। এ লক্ষ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সালমান এফ রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে ব্যর্থ হন সালমান এফ রহমান।প্রতিবেদন অনুযায়ী, পরে প্রকাশ্যে আসা একটি অডিওতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে সালমান এফ রহমানকে দ্রুত বাসা থেকে বের হয়ে আসার অনুরোধ জানাতে শোনা যায়।এদিকে একটি কূটনৈতিক সূত্রের দাবি, ওই সময় সালমান এফ রহমান একটি প্রভাবশালী পশ্চিমা দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ছিলেন। এর ফলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যায় এবং তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে পৌঁছানোর আগেই শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটি উড্ডয়ন করে।প্রতিবেদনে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালমান এফ রহমানের জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু বিমানবন্দরের আশপাশের পরিস্থিতি অস্থির হয়ে পড়ায় সেখানে যাওয়াও তার পক্ষে সম্ভব হয়নি।শেখ হাসিনা দেশত্যাগের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নৌপথে পালানোর চেষ্টা করার সময় সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

/বিএসএস