• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ এএম


চুপ্পুর পদ/ত্যা/গের দাবিতে উচ্চকণ্ঠ ছিলেন শ/হীদ ওসমান হাদি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ১১:৩৪ এএম

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় উচ্চকণ্ঠ ছিলেন শহীদ ওসমান হাদি। বিভিন্ন কর্মসূচি ও জনসমাবেশে তিনি এ দাবি তুলে ধরে আইনের শাসন, জবাবদিহি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

সহযোদ্ধাদের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদি বিশ্বাস করতেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সাংবিধানিক ও আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।

ওসমান হাদির মৃত্যুর পর তার সেই অবস্থান ও বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তার দাবির প্রসঙ্গ আবারও সামনে আসছে।