অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে সিঙ্গাপুরের এই হাসপাতালে ভর্তি করা হয়।কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে কোমরের সমস্যায় ভুগছেন।
চিকিৎসার অংশ হিসেবে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার হিপ রিপ্লেসমেন্ট সার্জারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাসপাতালের চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে বাংলাদেশ সময় দুপুর ১২টায় এই অস্ত্রোপচার সম্পন্ন হবে।ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ তার দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
/বিএসএস