• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ এএম


বাংলাদেশ-তুরস্ক সামরিক সম্পর্কে নতুন অধ্যায়? পাঁচ দিনের সফরে সেনাপ্রধান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৭:২৩ পিএম

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে দুই দেশের সামরিক সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। এই সফরের আওতায় তিনি তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।এ ছাড়া সফরকালে তুরস্কের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর জানিয়েছে, সফরের মূল লক্ষ্য দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাপ্রধানের এ সফর বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি ভবিষ্যতে যৌথ উদ্যোগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সুযোগও সৃষ্টি হতে পারে।

/বিএসএস