• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম


বুড়িগঙ্গায় লঞ্চের ধা/ক্কায় ট্রলারডু/বি, আটজন উদ্ধার, নি/খোঁজ দুইজন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ২:২৪ পিএম

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামের একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম দৈনিক ইত্তেফাককে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চটির সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি নদীতে ডুবে যায়।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটি ছিল একেবারে নতুন। এতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর তাদের মধ্যে আটজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

/এসএন