• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম


প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে সেনাপ্রধান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ১২:২৩ পিএম

তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) তিনি এ সফরে যান।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা-সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়ন ও জোরদারের লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফরটি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

/এএসএফ