• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম


জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৬:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতিসহ প্রধান বিরোধী দল বিএনপির ১২ জন এবং জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

বিএনপির মনোনীত সদস্যরা হলেন—ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন খোকন, চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের মো. মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী হেলাল, দিনাজপুর-১ আসনের মোহাম্মদ মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা এবং ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য, সংসদীয় ব্যবস্থায় ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’ (পিএসি) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি। রাষ্ট্রের অর্থ ব্যয়ের ওপর নজরদারি, নিরীক্ষা আপত্তি পর্যালোচনা এবং সরকারি হিসাবের জবাবদিহিতা নিশ্চিত করাই এই কমিটির প্রধান দায়িত্ব। বাজেট অনুমোদনের পর সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, নিরীক্ষায় কোনো অনিয়ম ধরা পড়েছে কি না এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর ব্যাখ্যা ও জবাব পরীক্ষা-নিরীক্ষাও এই কমিটির আওতাভুক্ত।

/এসএন