বেসরকারি উন্নয়ন সংস্থা BRAC-এর কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: অনির্ধারিত
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের AutoCAD (2D) ব্যবহার করে ইলেকট্রিক্যাল ড্রয়িং তৈরি করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কনস্ট্রাকশন কাজে ব্যবহারের উপযোগী পরিষ্কার ও মানসম্মত ড্রয়িং শিট প্রস্তুত করার সক্ষমতা প্রয়োজন। Revit বা অন্যান্য BIM সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
কনস্ট্রাকশন বা বিল্ডিং সার্ভিসেস খাতে ইলেকট্রিক্যাল ড্রাফটিংয়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের হেড অফিসে কাজ করতে হবে।
নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করা হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। এ ছাড়া ফেস্টিভ্যাল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার এবং ডে কেয়ার সুবিধাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
৮ মে ২০২৬
/এসএন