• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৯ এএম


পাঁচ জেলার বাসিন্দারা পাবেন এই সুযোগ

১৩–২০ গ্রেডে ১২২ জন নিয়োগ দেবে ফরিদপুর কর অঞ্চল, আবেদন শুরু ৬ মে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ৪:২৪ পিএম

ফরিদপুর কর অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ছয়টি পদে ১৩ থেকে ২০ গ্রেডে ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার, ৬ মে ২০২৬ থেকে।

পদের বিবরণ

১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন–স্কেল: গ্রেড–১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা)

২. প্রধান সহকারী
পদসংখ্যা: ২২টি
বেতন–স্কেল: গ্রেড–১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা)

৩. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২২টি
বেতন–স্কেল: গ্রেড–১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)

৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৩টি
বেতন–স্কেল: গ্রেড–১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা)

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৭টি
বেতন–স্কেল: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)

৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ২৭টি
বেতন–স্কেল: গ্রেড–২০ (৮,২৫০–২০,১০০ টাকা)

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৬ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা—মোট ১১২ টাকা।

৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা—মোট ৫৬ টাকা।

অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য সব পদে আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা—মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৬ মে ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ: ২৭ মে ২০২৬, বিকেল ৫টা

বিস্তারিত তথ্য নির্ধারিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।