• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ এএম


গাজায় রক্তপাত থামেনি, ইসরাইলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ২:৪৬ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ গাজায় যুদ্ধবিরতি, বন্দিমুক্তি এবং হামাসের অস্ত্রসংবরণ নিয়ে ১৫ দফা রোডম্যাপ প্রকাশের মাত্র দুই দিনের মাথায় নতুন করে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার গাজার সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি হেলিকপ্টারের হামলায় এক পুরুষ ও এক নারী নিহত হন। এছাড়া খান ইউনূসে তিনজন এবং গাজা সিটির ওল্ড সিটিতে একজন নিহত হয়েছেন। উপত্যকার বিভিন্ন স্থানে পৃথক হামলায় আরও কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে।এর আগে শনিবার মধ্য গাজায় ইসরাইলি হামলায় চিকিৎসাসামগ্রী সংরক্ষণের একটি গুদাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়।মার্কিন প্রশাসনের প্রস্তাবিত নতুন রূপরেখায় হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো অগ্রগতি হয়নি।এদিকে হামাস জানিয়েছে, ইসরাইল সব ধরনের সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করলেই কেবল তারা অস্ত্র জমা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।অন্যদিকে এক ইসরাইলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী বর্তমান অবস্থান থেকে একচুলও সরে যাবে না।শান্তি উদ্যোগ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটির অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এই পরিকল্পাকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি হামাসের নেতাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন।এদিকে ট্রাম্পের জামাতা ও মার্কিন এই উদ্যোগের অন্যতম জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে কথা বলেছেন সাবেক জ্যেষ্ঠ ফাতাহ নেতা মোহাম্মদ দাহলান। তিনি জানান, কুশনার তাকে আশ্বাস দিয়েছেন যে গাজায় হামলা বন্ধে তিনি ইসরাইলের সঙ্গে কাজ করছেন।দাহলান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য এই চুক্তির সফলতা এখন পুরোপুরি নির্ভর করছে গাজায় প্রতিদিনের ইসরাইলি হামলা সম্পূর্ণ বন্ধ হওয়ার ওপর।

সূত্র: রয়টার্স

/বিএসএস