• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম


বলিউড সিনেমায় বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ আগস্ট ২০২৬ ৭:৩২ পিএম

বলিউড সিনেমায় যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনীভারতের নির্মিত ‘অপারেশন সিন্দুর’ নামের একটি তথ্যচিত্রের তীব্র সমালোচনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, বলিউডের সিনেমাটিক উপস্থাপনার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলে দেওয়া কিংবা সামরিক পরাজয় আড়াল করা সম্ভব নয়।আইএসপিআরের অভিযোগ, ভারত নিজেদের সামরিক ব্যর্থতাগুলো স্বীকার না করে নাটকীয় উপস্থাপনার মাধ্যমে ইতিহাসকে নিজেদের সুবিধামতো তুলে ধরার চেষ্টা করছে। তাদের দাবি, ‘অপারেশন সিন্দুর’ তথ্যচিত্রে ভুল তথ্য ও অতিরঞ্জিত ঘটনার আশ্রয় নিয়ে ভারতকে একতরফাভাবে বিজয়ী হিসেবে উপস্থাপন করা হয়েছে।পাকিস্তানি সামরিক বাহিনী এই ধরনের সিনেমাটিক প্রচেষ্টাকে বাস্তবতাবিবর্জিত ও হাস্যকর বলে আখ্যায়িত করেছে। একই সঙ্গে তথ্যচিত্রটিকে ‘ট্র্যাজেডি ও কমেডি’র এক অদ্ভুত সংমিশ্রণ বলেও মন্তব্য করেছে আইএসপিআর।পাকিস্তানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, তাদের পরিচালিত ‘মারকা-ই-হক’ এবং পাল্টা সামরিক পদক্ষেপ ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর সুনির্দিষ্ট নথি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং ভারতের একাধিক স্বীকারোক্তি থেকেই ঘটনার প্রকৃত চিত্র পাওয়া যায়।আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ভারতের একাধিক সামরিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানার মতো ঘটনাগুলো কোনো প্রচারণামূলক চলচ্চিত্রের মাধ্যমে আড়াল করা সম্ভব নয়।পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, শুধু প্রচারণা বা কাল্পনিক চলচ্চিত্র নির্মাণ করে যুদ্ধের বাস্তব ঘটনাপ্রবাহ পরিবর্তন করা যায় না। একই সঙ্গে ভবিষ্যতে ভারত আবার কোনো সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তান তার কঠোর ও উপযুক্ত জবাব দিতে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী।

/বিএসএস