• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম


যুদ্ধে জিতেছি, এখন আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই মরিয়া: ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ আগস্ট ২০২৬ ৯:০৬ পিএম

স্থবির হয়ে পড়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে এবার চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, ইরানের দেওয়া শর্ত মেনেই যুক্তরাষ্ট্র এখন আলোচনায় বসার জন্য অনুরোধ করছে।মঙ্গলবার (১৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল এই যুদ্ধে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা। কিন্তু ইরান আত্মসমর্পণ করেনি এবং নিজেদের অবস্থান ধরে রেখেছে।ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ‘আমরা এই যুদ্ধে জিতেছি, আমরা কূটনীতিতেও জিতেছি। আমরা শত্রুপক্ষকে আমাদের দেওয়া শর্ত মেনে নিতে বাধ্য করেছি।’তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে ইরানের পক্ষে ১৩টি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে মাত্র একটি বিধান ছিল।আব্বাস আরাঘচি অভিযোগ করেন, ওই সমঝোতা চুক্তি ভেস্তে দিতে ইসরাইল প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে।এদিকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিতও দিয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

/বিএসএস